অশোকনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড - The News Lion

অশোকনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড

 


দি নিউজ লায়নঃ অশোকনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান।আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে আরও তিনটি দোকান।  শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বাইগাছি চৌমাথা এলাকায়।দমকলের  ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রন করে।অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গেছে।রাস্তার ধারের ইলেকট্রিক তারের ফ্ল্যাস থেকে আগুনের ফুলকি খাবারের একটি দোকানে পড়ার ফলেই আগুন লেগেছে বলেই জানা গেছে অশোকনগর থানার পুলিশ সুত্রে।


অশোকনগর বাইগাছি চৌমাথায় রাস্তার ধারেই বেশ কয়েকটি দোকান রয়েছে।শুক্রবার আনুমানিক রাত ১২ টা নাগাদ আগুন লাগে।স্থানীয়রাই দেখতে পান দাউদাউ করে জ্বলছে একটি দোকান।  স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।পরে দমকলের ইঞ্জিন এসে প্রায় ঘন্টা খানিকের চেষ্টায় আগুন আয়ত্বে আনে।পুলিশ জানিয়েছে রাস্তার ইলেকট্রিক পোস্টের দুটি বৈদ্যুতিক তারের ঘষায় বিদ্যুতের ফুলকি প্রথমে খাবারের দোকানের ছাউনির ফ্লেক্সে আগুন ধরে।আগুন গোটা দোকানে ছড়িয়ে পড়ে।খাবারের দোকানের ভিতরের গ্যাসের সিলিন্ডার বাস্ট করে আগুন ছড়িয়ে পড়ে।পাশের সাইকেল সারানো এবং কানারশালার দোকানেও আগুন ধরে যায়।

স্থানীয়দের দাবি  তিনটি দোকান পুরোপুরি ভস্মিভুত হয়েছে।আংশিক ক্ষতি হয়েছে আরও তিনটি দোকান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.